নেপালের বিপর্যয় পেরিয়ে দেশে ফিরলেন মানসী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
নেপালে ভয়াবহ হড়পা বান ও ভূমিধসের মধ্যে আটকে পড়েছিলেন ভারতীয় অভিনেত্রী মানসী পারেখ। কৈলাশ মানসরোবর যাত্রায় গিয়ে এমন পরিস্থিতির মুখে পড়েন তিনি। অবশেষে বিপর্যয় পেরিয়ে মুম্বাইয়ে ফিরেছেন অভিনেত্রী। বিমানবন্দরে ছোট্ট মেয়ে নির্ভী ও স্বামী পার্থিব গোহিলকে দেখে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন মানসী।
বিমানবন্দরে তার জন্য অপেক্ষায় ছিলেন ছোট্ট মেয়ে নির্ভী এবং স্বামী পার্থিব গোহিল। মেয়েকে দেখেই দৌড়ে গিয়ে বুকে জড়িয়ে কেঁদে ফেলেন অভিনেত্রী। গত কয়েকটা দিন মানসীর জীবনে ঠিক কী ঝড় বয়ে গিয়েছে, চোখের পানিই যেন তার প্রমাণ।
জানা গেছে, নেপালে সদগুরুর ইশা ফাউন্ডেশনের সঙ্গে কৈলাশ মানসরোবর তীর্থযাত্রায় গিয়েছিলেন মানসী। কিন্তু গত ২৬ অগস্ট নেপালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে টানা কয়েক দিন আতঙ্কের মধ্যে কাটানোর পর অবশেষে নিরাপদে নিজের বাড়িতে ফিরেছেন তিনি।

এরপরই সামাজিক মাধ্যমে নিজের ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করেন মানসী। পোস্টে তিনি জানান, চিন থেকে বেরিয়ে নেপাল সীমান্তে পৌঁছনোর লড়াইটা কোনো যুদ্ধ জয়ের চেয়ে কম ছিল না। চিনের নিয়ালাম শহরে বিশাল ধসের কারণে বাসের ভেতরেই চার ঘণ্টা আটকে থাকতে হয়েছিল তাদের। সেখান থেকে প্রায় ৪০ মাইল পথ বাসে করে নেপাল সীমান্তে পৌঁছান তারা।
অভিনেত্রী আরও জানিযেছেন, কিন্তু সেখানেও বাঁধে আরেক বিপত্তি। ধসের কারণে রাস্তা পুরো বন্ধ। কোনো উপায় না দেখে হেঁটে রাস্তা পার হয়ে ওপারে দাঁড়িয়ে থাকা বাসে ওঠেন সবাই। এরপর কাঠমান্ডু পর্যন্ত ভয়ানক বাস যাত্রা। অভিনেত্রীর ভাষ্য, অবশেষে ভয়ানক বিপর্যয় পেরিয়ে অবশেষে সুস্থভাবে নিজের বাড়ি ও পরিবারের কাছে ফিরে এসেছেন তিনি।
সূত্র: টিভি নাইন বাংলা
