×

বলিউড

অন্তরঙ্গ দৃশ্যে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পিএম

অন্তরঙ্গ দৃশ্যে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

ছবি : সংগৃহীত

সিনেমা বা ওয়েব সিরিজে অন্তরঙ্গ দৃশ্য দর্শকের কাছে আকর্ষণীয় মনে হলেও ক্যামেরার পেছনে এসব দৃশ্যের শুটিং শিল্পীদের জন্য অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে ওঠে। অভিনেতা-অভিনেত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে এখন বলিউডে গুরুত্ব পাচ্ছে ‘ইন্টিমেসি কোঅর্ডিনেটর’ বা অন্তরঙ্গ দৃশ্য সমন্বয়কারীর ভূমিকা।

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এ বীনা ত্রিপাঠী চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেত্রী রাসিকা দুগাল সম্প্রতি এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তরঙ্গ দৃশ্য ধারণের সময় সেটে পেশাদার সমন্বয়কারীর প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন।

রাসিকা দুগালের ভাষ্য অনুযায়ী, সিনেমায় নাচের দৃশ্যের জন্য যেমন কোরিওগ্রাফার এবং অ্যাকশন দৃশ্যের জন্য ফাইট মাস্টার থাকেন, তেমনি অন্তরঙ্গ দৃশ্য নিরাপদ ও পরিকল্পিতভাবে ধারণের জন্য এখন বিশেষজ্ঞ কোঅর্ডিনেটর রাখা হচ্ছে।

তিনি জানান, শুটিংয়ের আগে সংশ্লিষ্ট দৃশ্য নিয়ে অভিনেতাদের সঙ্গে আলাদা কর্মশালা করা হয়। সেখানে শিল্পীরা কোন বিষয়গুলোতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং কোন বিষয়ে আপত্তি রয়েছে, তা আগে থেকেই নির্ধারণ করা হয়। কোনো নির্দিষ্ট দৃশ্য বা শট নিয়ে শিল্পীর আপত্তি থাকলে ইন্টিমেসি কোঅর্ডিনেটর পরিচালক ও অভিনেতার মধ্যে সমন্বয় করে বিকল্প ব্যবস্থা খুঁজে দেন।

রাসিকার মতে, এই ব্যবস্থার ফলে দৃশ্যের প্রয়োজনীয়তা বজায় রেখেও শিল্পীদের নিরাপত্তা ও ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা সম্ভব হয়।

আগের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, অতীতে অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় সেটে কারা থাকবেন, তা নিয়ে অনেক সময় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতো। তবে এখন ইন্টিমেসি কোঅর্ডিনেটর থাকায় প্রয়োজন অনুযায়ী সহজেই ক্লোজড সেটের ব্যবস্থা করা যায়। অর্থাৎ, দৃশ্য ধারণের সময় শুধু প্রয়োজনীয় সদস্যরাই সেটে উপস্থিত থাকেন।

‘মির্জাপুর’-এর প্রথম মৌসুমে কাজের অভিজ্ঞতার কথা জানিয়ে রাসিকা বলেন, সে সময় ভারতে ইন্টিমেসি কোঅর্ডিনেটরের ধারণাটি খুব বেশি প্রচলিত ছিল না। তবে তাদের ইউনিট ও পরিচালক শিল্পীদের স্বাচ্ছন্দ্যের বিষয়টিকে গুরুত্ব দিয়েছিলেন এবং কোনো বিষয়ে আপত্তি থাকলে সরাসরি ‘না’ বলার স্বাধীনতা দিয়েছিলেন।

বর্তমানে চলচ্চিত্র ও ওয়েব সিরিজের সেটে ইন্টিমেসি কোঅর্ডিনেটর থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই অভিনেত্রী।

ওটিটিতে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর এবার ‘মির্জাপুর: দ্য মুভি’ নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সিনেমাটিতেও অন্যান্য পরিচিত মুখের সঙ্গে অভিনয় করছেন রাসিকা দুগাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর

বিষাক্ত মদ পানে প্রাণ গেল ৯ জনের

বিষাক্ত মদ পানে প্রাণ গেল ৯ জনের

এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যার রহস্য উদঘাটন

এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যার রহস্য উদঘাটন

নবম পে স্কেলে পেনশন বাড়বে যেভাবে, জানুন ধাপভিত্তিক হিসাব

নবম পে স্কেলে পেনশন বাড়বে যেভাবে, জানুন ধাপভিত্তিক হিসাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App