×

বলিউড

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

ছবি : সংগৃহীত

চার্টার্ড বিমানকে ‘খেলনা’ ও ‘লেগো বিমান’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিমান সংস্থার মানহানি ও ব্যবসায়িক ক্ষতিসাধনের অভিযোগে নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার দেওয়ানি মানহানির মামলা করেছে বিমান পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘ডুন্স অ্যাভিয়েশন’। আহমেদাবাদের গান্ধীনগর আদালতে মামলাটি করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত বছরের ডিসেম্বরে। মুম্বাই থেকে জয়পুর যাওয়ার পথে একটি সেসনা সাইটেশন সিজে-২ বিমানে ওঠার সময় নোরা ফাতেহি কয়েকটি ভিডিও ধারণ করেন।

পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওগুলো প্রকাশ করেন তিনি। ওই অ্যাকাউন্টে তার প্রায় ৪ কোটি ৭০ লাখ অনুসারী রয়েছে। ভিডিওতে বিমানটিকে খেলনা বা ‘লেগো বিমান’-এর সঙ্গে তুলনা করে মন্তব্য করেন নোরা।

বিমান সংস্থাটির অভিযোগ, নোরা ফাতেহির মন্তব্য ছিল দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন। এর ফলে প্রতিষ্ঠানের বাণিজ্যিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ব্যবসায়িক ক্ষতি হয়েছে।

ডুন্স অ্যাভিয়েশনের দাবি, সংশ্লিষ্ট বিমানটি তার শ্রেণির একটি মানসম্মত উড়োজাহাজ। এ ঘটনায় গত এপ্রিলে গান্ধীনগরের একটি আদালতে মামলা করা হয়। মামলাটির পরবর্তী শুনানি আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে ‘দিলবার’ ও ‘ও সাকি সাকি’র মতো জনপ্রিয় গানের মাধ্যমে পরিচিতি পাওয়া নোরা ফাতেহি সম্প্রতি ‘সারকে চুনার তেরি সারকে’ নামের একটি কন্নড় গানের কথার বিষয়েও সমালোচনার মুখে পড়েছিলেন।

পরে গানটির ভাষা বুঝতে না পারার ব্যাখ্যা দিয়ে ওই বিতর্কের অবসান ঘটানোর চেষ্টা করেন অভিনেত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App