যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম
মডেল ও অভিনেত্রী পুনম পান্ডে। ছবি: সংগৃহীত
বিতর্ক যেন পিছু ছাড়ছে না মডেল ও অভিনেত্রী পুনম পান্ডের। এবার যৌনকর্মকে সরকারি স্বীকৃতি দিয়ে আইনি কাঠামোর আওতায় আনার পক্ষে মত দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।
সম্প্রতি এক পডকাস্টে সমাজে নারীদের বিরুদ্ধে অপরাধ কমানোর উপায় নিয়ে কথা বলতে গিয়ে পুনম বলেন, পুরুষদের মধ্যে মানসিক চাপ বেড়েছে। তাঁর মতে, যৌনকর্মকে বৈধতা দিয়ে নির্দিষ্ট ও নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে আনা হলে নারীদের বিরুদ্ধে সংঘটিত অনেক অপরাধ কমানো সম্ভব হতে পারে।
-6a9fee2c3e216.jpg)
নিজের বিভিন্ন খোলামেলা ভিডিও নিয়েও কথা বলেন পুনম। এসব ভিডিও তৈরি করাকে তিনি অন্যায় বা ‘পাপ’ বলে মনে করেন না। বরং তার দাবি, এর মাধ্যমে এক ধরনের ‘সমাজসেবা’ করছেন তিনি।
পুনমের ভাষ্য, সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তির পর কেউ যদি তার ভিডিও দেখে কিছুটা মানসিক স্বস্তি পান, তাহলে সেটিকে তিনি মানুষের উপকার হিসেবেই দেখেন।
সমালোচকদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে পুনম আরও দাবি করেন, যারা প্রকাশ্যে তার কাজের নিন্দা জানান, তাদের অনেকেই গোপনে তার ভিডিও উপভোগ করেন। মানুষের এই দ্বিমুখী আচরণ নিয়ে তিনি মোটেও চিন্তিত নন বলেও জানান।
-6a9fee387ced1.jpg)
পুনমের এসব বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেটিজেনদের একাংশ তার মন্তব্যের সমালোচনা করেছেন। কেউ কেউ আবার এটিকে আলোচনায় থাকার আরেকটি কৌশল হিসেবে দেখছেন।
এর আগেও বিতর্কের কেন্দ্রে এসেছিলেন পুনম পান্ডে। ২০২৪ সালে জরায়ুমুখ ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরির কথা বলে নিজের মৃত্যুর গুজব ছড়িয়ে দিয়েছিলেন তিনি। পরে বিষয়টি প্রকাশ্যে এলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী। নতুন মন্তব্যের মাধ্যমে ফের আলোচনায় উঠে এসেছেন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিচিত পুনম পান্ডে।
