×

বলিউড

কারিশমার প্রথম ক্রাশ ছিলেন সালমান খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৩ এএম

কারিশমার প্রথম ক্রাশ ছিলেন সালমান খান

ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় কমেডি শো দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে সম্প্রতি অতিথি হয়ে আসেন বলিউডের জনপ্রিয় দুই বোন কারিনা কাপুর খান ও কারিশমা কাপুর। শোয়ের হোস্ট কপিল শর্মার সঙ্গে তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

ভারতের জনপ্রিয় এই শোতে বলিউডের পাশাপাশি ভিনদেশি তারকাদেরও অতিথি হতে দেখা যায়, যাদের সঙ্গে কপিল জমিয়ে আড্ডা দেওয়ার পাশাপাশি বিভিন্ন ঘটনা নিয়ে গল্প করেন।

এবারের পর্বে কারিনা ও কারিশমার ব্যক্তিজীবন ও অভিনয় ক্যারিয়ারের উল্লেখযোগ্য বিষয় নিয়ে জানতে চান কপিল। এ সময় ছোট বোন কারিনার কাছে বলিউডে কারিশমার প্রথম ক্রাশ কে, তা জানতে চেয়ে প্রশ্ন করেন কপিল। কোনো কিছু না ভেবেই কারিনা উত্তর দেন, ইন্ডাস্ট্রিতে সালমান খানই ছিলেন তার বড় বোনের প্রথম ক্রাশ। উত্তরটি শুনে কারিশমাও তাতে একমত পোষণ করেন।

সালমান খান ও কারিশমা কাপুর বলিউডের নব্বইয়ের দশকের জনপ্রিয় জুটি। একসঙ্গে তারা বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য ‘বিবি নাম্বার ওয়ান’, ‘জুড়ুয়া’ ও ‘আন্দাজ আপনা আপনা’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ দিনের মাথায় চাকরি হারালেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি, নেপথ্যে কী

৫ দিনের মাথায় চাকরি হারালেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি, নেপথ্যে কী

অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App