×

বলিউড

মডেলকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পিএম

মডেলকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার অভিযোগ

ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা এক্স৬’-খ্যাত মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আকাঙ্ক্ষা চৌধুরীকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। পুনেতে নবরাত্রির একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে আয়োজকদের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়া, অব্যবস্থাপনা, প্রচারে অনুমতি ছাড়া তাঁর ছবি ব্যবহার এবং জোর করে গাড়িতে তোলার অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন এই মডেল।

আকাঙ্ক্ষা জানান, অনুষ্ঠানের আয়োজক দলের তিন সদস্যের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। তাঁদের বয়স আনুমানিক ১৮ বছর বলে দাবি করেন তিনি। পুনের পেডকর গ্রাউন্ডসে আয়োজিত অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় চরম অব্যবস্থা ছিল বলেও অভিযোগ করেন এই মডেল।

তাঁর ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল রাত সাড়ে ১০টার মধ্যে। কিন্তু নির্ধারিত সময় পর্যন্ত তাঁকে নিতে কেউ আসেননি। পরে একপর্যায়ে তাঁকে জোর করে একটি গাড়িতে তুলে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

আকাঙ্ক্ষার দাবি, সঙ্গে নিজের টিম না থাকায় এবং নিরাপত্তাহীনতা বোধ করায় তিনি গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানান। কিন্তু আয়োজকেরা তাঁর আপত্তিকে গুরুত্ব দেননি।

পুরো ঘটনাকে অপহরণের মতো পরিস্থিতি হিসেবে বর্ণনা করে আকাঙ্ক্ষা জানান, গাড়ি না থামানোয় বাধ্য হয়ে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের চড় মারেন। এরপর গাড়িটি থামে বলে তাঁর দাবি।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আকাঙ্ক্ষা জানিয়েছেন, তিনি এর প্রতিবাদ জানাবেন এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। পারিশ্রমিক না দেওয়া, প্রচারের কাজে তাঁর ছবি ব্যবহার এবং জোর করে গাড়িতে তোলার অভিযোগগুলোকে তিনি গুরুতর বলে উল্লেখ করেছেন।

এদিকে আকাঙ্ক্ষার অভিযোগের বিষয়ে অনুষ্ঠান আয়োজকদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: এই সময়

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাড্ডা ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ৭ দিনের আলটিমেটাম

রাড্ডা ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ৭ দিনের আলটিমেটাম

সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া

প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App