×

বলিউড

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:৪২ পিএম

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

ছবি: সংগৃহীত

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমায় ‘সিল্ক স্মিতা’ চরিত্রে অভিনয় করেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। সম্প্রতি প্রযোজক একতা কাপুর সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দেওয়ার পর থেকেই প্রশ্ন উঠেছে বিদ্যাকে নিয়ে। দ্বিতীয় কিস্তিতেও কি পর্দা মাতাবেন এই অভিনেত্রী! অবশেষে এ নিয়ে নীরবতা ভাঙলেন বিদ্যা নিজেই।

এক সাক্ষাৎকারে সিক্যুয়েলে অভিনয় প্রসঙ্গে বিদ্যা বলেন, ‘সেই ক্ষুধা, সেই আকাঙ্ক্ষা এখনো আমার মধ্যে প্রবলভাবে রয়েছে। চরিত্র যেমনই হোক না কেন, আমি একজন লোভী অভিনেত্রী। আগেও লক্ষবার বলেছি, ভবিষ্যতেও আরো কোটিবার বলব কোনো প্রজেক্ট যদি আমাকে অনুপ্রাণিত করে, তা হলে দ্বিতীয়বার না ভেবেই পুরোপুরি তার মধ্যে ঝাঁপিয়ে পড়ব।’

অভিনেত্রী নতুন সিনেমার গল্প প্রসঙ্গে আরও বলেন, ‘সিল্ক চরিত্রটি তো আর এই গল্পের অংশ হতে পারে না। তাই বিষয়টি ঠিক কী হবে, তা জানি না। একতা কাপুর দ্য ডার্টি পিকচার ২-এর ঘোষণা করেছেন। খবরটা শুনে দারুণ খুশি হয়েছি। দ্য ডার্টি পিকচার’-এ এমন অনেক সম্ভাবনা রয়েছে, যেখান থেকে প্রতিবারই সম্পূর্ণ আলাদা গল্প তৈরি করা যায়। তাই দেখা যাক, কী হয়।’

বিদ্যা মনে করেন, একতা কাপুর যদি তার সঙ্গে নতুন সিনেমাটির জন্য যোগাযোগ করেন, তা হলে অবশ্যই তিনি খুব খুশি হবেন। তবে সিল্কের গল্প শেষ হয়ে গিয়েছে। তাই এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরতে হলে নতুন করে অন্য কোনো বিষয় তুলে ধরতে হবে।

১৯৯৫ সালে মাত্র ১৬ বছর বয়সে ‘হাম পাঁচ’ টিভি সিরিজে অভিনয় করেন বিদ্যা বালান। ২০০৩ সালে ভারতীয় বাংলা সিনেমা ‘ভালো থেকো’-এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তার। ২০০৫ সালে ‘পরিণীতা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এতে সাইফ আলী খান, সঞ্জয় দত্তর সঙ্গে পর্দা ভাগ করে নেন বিদ্যা।

বিদ্যা বালান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জেলার টু’। গত ১৫ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পায় এটি। মুক্তির পর থেকে বক্স অফিসে রাজ করছে সিনেমাটি। রজনীকান্ত অভিনীত এ সিনেমায় আরো অভিনয় করেছেন- হৃতিক রোশান, জ্যাকি শ্রফ, মোহনলাল, রম্যা কৃষ্ণান, যোগী বাবু, মিরনা, এসজে সূর্য, মিঠুন চক্রবর্তী, সুরাজ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App