×

বাজেট

আজ ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৮:৫১ এএম

আজ ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা

ছবি : সংগৃহীত

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সোমবার (২ জুন) বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। বাজেট বক্তৃতাটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার ও বিভিন্ন বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এবারের বাজেটের মূল অগ্রাধিকার দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণে গতিশীলতা আনা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার ওপর।

এটি স্বাধীনতা-পরবর্তী প্রথমবারের মতো এমন একটি প্রস্তাবিত বাজেট, যা আগের অর্থবছরের তুলনায় ছোট। আওয়ামী লীগ সরকারের মেয়াদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা, যা কাঁটছাঁটের পর কার্যকর আকার দাঁড়ায় ৭ লাখ ৮৯ হাজার ৯৯৮ কোটি টাকা।

বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানোর পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে গ্রামীণ অবকাঠামো—বিশেষ করে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার কার্যক্রমকে উজ্জীবিত করার পরিকল্পনা রয়েছে।

জাতীয় সংসদ বিলুপ্ত থাকায় এবার বাজেট প্রস্তাবনা নিয়ে সরাসরি কোনো সংসদীয় বিতর্ক বা আলোচনার সুযোগ থাকছে না। তবে বাজেট ঘোষণার পরপরই নাগরিকদের কাছ থেকে মতামত আহ্বান করবে অর্থ মন্ত্রণালয়। প্রাপ্ত মতামতের আলোকে বাজেট চূড়ান্ত করে আগামী ২৩ জুনের পর উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেই সভায় অনুমোদিত বাজেট রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর করা হবে।

আরো পড়ুন : বাজেটে যেসব পণ্যে দাম কমার সুখবর থাকছে


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অটোরিকশা নিয়ন্ত্রণে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অটোরিকশা নিয়ন্ত্রণে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে শহীদদের পরিবারই যথেষ্ট

সারজিস আলম শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে শহীদদের পরিবারই যথেষ্ট

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App