×

বাজেট

বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকার ভর্তুকি দিতে হচ্ছে: তথ্য উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:১৯ পিএম

বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকার ভর্তুকি দিতে হচ্ছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি : সংগৃহীত

বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ খাতে ক্রমবর্ধমান ব্যয় সামাল দিতে আসন্ন বাজেটে প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, বিদ্যুৎ খাতের আর্থিক চাপ সামাল দিতেই এই বিপুল ভর্তুকি প্রয়োজন হচ্ছে।

শনিবার (৬ জুন) তথ্য অধিদপ্তরে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ বলেন, বিদ্যুৎ খাতের বর্তমান আর্থিক বাস্তবতা এবং ভর্তুকির চাপ বিবেচনায় কিছু পর্যায়ে মূল্য সমন্বয় করা হলেও সাধারণ মানুষের জীবনযাত্রায় অতিরিক্ত চাপ না পড়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

তথ্য উপদেষ্টা বলেন, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ খাতে ক্রমবর্ধমান ব্যয় সামাল দিতে আসন্ন বাজেটে প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। এই ভর্তুকির বোঝা দীর্ঘমেয়াদে কমিয়ে বিদ্যুৎ খাতকে টেকসই করার লক্ষ্যেই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন : স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

তিনি উল্লেখ করেন, মোট গ্রাহকের প্রায় ৬৫ শতাংশ ‘লাইফ লাইন’ বা নিম্ন-ব্যবহারকারী শ্রেণিভুক্ত। শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর সুপারিশ অনুযায়ী নিম্ন-ব্যবহারকারী গ্রাহকদের জন্য দাম না বাড়ানো বা সহনীয় পর্যায়ে রাখার বিষয়টি বিবেচনায় নিয়েই নতুন মূল্য কাঠামো কার্যকর করা হচ্ছে।

এদিকে জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে বলেও জানান তিনি।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে আর্থিক ভারসাম্য রক্ষা এবং সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ কমানোর মধ্যে একটি সমন্বিত নীতি অনুসরণ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App