×

ব্যবসা-বাণিজ্য

ঈদের আগে আবারো কমলো স্বর্ণের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০১:২৫ পিএম

ঈদের আগে আবারো কমলো স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের আগে দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন  (বাজুস) জানায়, স্থানীয় বাজারে তেজাবি বা পাকা স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়।

এর আগে গত ১৪ মার্চ এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬৮৩ টাকা কমানো হয়েছিল। এরও আগে আরও দুই দফায় মূল্য কমানো হয়। ফলে টানা চার দফায় স্বর্ণের দাম কমলো।

নতুন দামে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ৭ হাজার ৩৪৯ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার ১৯ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ৬ হাজার ২৯৯ টাকা কমে নির্ধারণ হয়েছে ২ লাখ ৮ হাজার ৩১৯ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ ৫ হাজার ১৩২ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকায়।

স্বর্ণের পাশাপাশি রূপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপা ৩৫০ টাকা কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেটের রূপা ২৯২ টাকা কমে ৫ হাজার ৪৮২ টাকা, ১৮ ক্যারেটের রূপা ২৯১ টাকা কমে ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ২৩৩ টাকা কমে ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদে কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: পার্বত্য মন্ত্রী

ঈদে কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: পার্বত্য মন্ত্রী

নিজ শহরেই শেষ বিদায় শামস সুমনের

নিজ শহরেই শেষ বিদায় শামস সুমনের

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ

ঈদে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

ঈদে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App