×

ব্যবসা-বাণিজ্য

দফায় দফায় কমছে স্বর্ণের দাম, ভরিতে বড় ছাড়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১০:৫৭ এএম

দফায় দফায় কমছে স্বর্ণের দাম, ভরিতে বড় ছাড়

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।

শুক্রবার (২৭ মার্চ) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। একই দিন সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট স্বর্ণের দাম রাখা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকায়।

উল্লেখ্য, এর আগে গত ২৫ মার্চও স্বর্ণের দাম সমন্বয় করেছিলো বাজুস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামালপুরে এমপির গাড়ি ভাঙচুরের অভিযোগ

জামালপুরে এমপির গাড়ি ভাঙচুরের অভিযোগ

ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টির আভাস

বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

রোনালদো কখনোই সমস্যা নয়, বললেন পর্তুগাল কোচ

রোনালদো কখনোই সমস্যা নয়, বললেন পর্তুগাল কোচ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App