×

ব্যবসা-বাণিজ্য

আজ দেশের বাজারে যে দরে বিক্রি হচ্ছে স্বর্ণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ এএম

আজ দেশের বাজারে যে দরে বিক্রি হচ্ছে স্বর্ণ

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে স্বর্ণের দাম পুনরায় নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর হবে।

বাজুসের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ক্রয় করতে ক্রেতাদের প্রয়োজন ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত এই মানের স্বর্ণের দাম আরো বেশি ছিল। স্বর্নের অন্যান্য মানের ক্ষেত্রেও দাম সামান্য কমেছে। নতুন মূল্য তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা এবং ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায়।

তবে ক্রেতাদের মাথায় রাখতে হবে, নির্ধারিত এই মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করে চূড়ান্ত দাম নির্ধারিত হবে। গয়নার নকশা ও মানভেদে মজুরির এই হারে পরিবর্তন হতে পারে।

উল্লেখ্য, চলতি বছর দেশের বাজারে সোনার দাম নিয়ে বেশ অস্থিরতা লক্ষ্য করা গেছে। এ বছর এখন পর্যন্ত মোট ৫৬ বার সোনার দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৩২ বার দাম বাড়ানো হলেও ২৪ বার কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ করেছে বিটিআরসি

ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ করেছে বিটিআরসি

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে আজ

রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে আজ

কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তি চেয়ে সিপিজের চিঠি

কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তি চেয়ে সিপিজের চিঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App