×

ব্যবসা-বাণিজ্য

দেশে আজ স্বর্ণের ভরি যত, জেনে নিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১০:৫৪ এএম

দেশে আজ স্বর্ণের ভরি যত, জেনে নিন

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আরেক দফা বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম। ভালো মানের বা ২২ ক্যারেট ভরিতে  ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। 

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। স্বর্ণের নতুন নির্ধারিত দাম একই দিন সকাল ১০ টা থেকে কার্যকর হয়েছে। আজ শনিবার (৯ মে) এ দামেই বাজারে বিক্রি হচ্ছে স্বর্ণ। 

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, বুধবার সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

বাঞ্ছারামপুরে সড়ক, গ্রন্থাগার ও ফটো ফ্রেম উদ্বোধন

বাঞ্ছারামপুরে সড়ক, গ্রন্থাগার ও ফটো ফ্রেম উদ্বোধন

সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি

সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি

আর্জেন্টিনার প্রেমে মজেছেন পাকিস্তানি অভিনেত্রী

আর্জেন্টিনার প্রেমে মজেছেন পাকিস্তানি অভিনেত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App