×

ব্যবসা-বাণিজ্য

ঈদের ছুটিতে যেসব এলাকায় সীমিত আকারে খোলা থাকবে ব্যাংক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:৫২ এএম

ঈদের ছুটিতে যেসব এলাকায় সীমিত আকারে খোলা থাকবে ব্যাংক

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। তবে লেনদেন সহজ করতে ছুটি শুরুর আগের দুই দিন অর্থাৎ ২৩ ও ২৪ মে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংক এসংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকে পাঠায়।

নির্দেশনা অনুযায়ী, 'আগামী শনিবার (২৩ মে) ও রবিবার (২৪ মে) দেশের সব ব্যাংকের শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচিতে খোলা থাকবে। এরপর সোমবার (২৫ মে) থেকে রবিবার (৩১ মে) পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে।'

তবে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে কিছু এলাকায় সীমিত আকারে ব্যাংক খোলা রাখা হবে বলে নির্দেশনায় বলা হয়েছে।

এলাকাগুলোর মধ্যে রয়েছে ঢাকা মহানগরী, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, আশুলিয়া, টঙ্গী, সাভার ও ভালুকা।

আগামী ২৫ ও ২৬ মে এসব এলাকার পোশাক শিল্প সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংক শাখাগুলো সীমিত জনবল দিয়ে কার্যক্রম পরিচালনা করবে। এসময় অফিস চলবে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এবং গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App