×

ব্যবসা-বাণিজ্য

এলপিজির নতুন দাম ঘোষণা বৃহস্পতিবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৬:৩২ পিএম

এলপিজির নতুন দাম ঘোষণা বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

জুলাই মাসের জন্য ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের নতুন মূল্য বৃহস্পতিবার (২ জুলাই) ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকো ঘোষিত সৌদি কনট্রাক্ট প্রাইস (সৌদি সিপি) অনুযায়ী জুলাই মাসের বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করে নতুন দাম নির্ধারণ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) শহীদ প্রকৌশলী ভবনের ষষ্ঠ তলায় বিইআরসির কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন মূল্য ঘোষণা করা হবে।

এছাড়া নতুন মূল্যসংক্রান্ত আদেশ বিইআরসির ওয়েবসাইটেও প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে গত ২ জুন ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়।

এখন ভোক্তা ও ব্যবসায়ীদের নজর বৃহস্পতিবার ঘোষিত নতুন মূল্যের দিকে। আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ভিত্তিতে এলপিজির দাম বাড়বে নাকি কমবে, তা জানা যাবে বিইআরসির ঘোষণার পর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে: প্রতিমন্ত্রী

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে: প্রতিমন্ত্রী

রাজনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে

বিরোধীদলীয় নেতা রাজনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে

৬ দিনের সরকারি ছুটি পাবেন না যারা

৬ দিনের সরকারি ছুটি পাবেন না যারা

প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিএনপি নেতার ভিডিও ভাইরাল, অতঃপর...

প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিএনপি নেতার ভিডিও ভাইরাল, অতঃপর...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App