×

ব্যবসা-বাণিজ্য

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:২০ পিএম

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

একদিনের ব্যবধানে দেশের বাজারে বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম। ভ্যাটসহ ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের দাম  প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একইসঙ্গে বৃদ্ধি পেয়েছে রুপার দামও। 

শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে সোনার ও রুপার এই নতুন দাম কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। গতকাল পর্যন্ত এর দাম ছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা।

​১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

সোনার দামের সঙ্গে বাড়া‌নো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৭২৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ৫ দিন বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস

টানা ৫ দিন বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস

হাসপাতালে ভর্তি সাংবাদিক ফারজানা রুপা

হাসপাতালে ভর্তি সাংবাদিক ফারজানা রুপা

গ্যাস সংকটে বন্ধ ৪০০ পোশাক কারখানা

গ্যাস সংকটে বন্ধ ৪০০ পোশাক কারখানা

বিএনপির ‘বট বাহিনী’ ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রতিমন্ত্রী

বিএনপির ‘বট বাহিনী’ ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App