×

ব্যবসা-বাণিজ্য

খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর যেদিন থেকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০২:২১ পিএম

খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর যেদিন থেকে

ফাইল ছবি

আগামী ১ নভেম্বর থেকে দেশের সব ধরনের খাদ্য ব্যবসার ক্ষেত্রে নিবন্ধন বা লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। নতুন এ নিয়মের আওতায় রাস্তার পাশের অস্থায়ী ও ভ্রাম্যমাণ খাবারের দোকান, রেস্তোরাঁ, বেকারি থেকে শুরু করে খাদ্য উৎপাদনকারী ও আমদানিকারক প্রতিষ্ঠানকেও নিবন্ধন বা লাইসেন্স নিতে হবে।

বুধবার সংস্থার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৬ জুলাই ‘নিরাপদ খাদ্য (রেজিস্ট্রেশন ও লাইসেন্স) প্রবিধানমালা, ২০২৬’ সরকারি গেজেট আকারে প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নিবন্ধন ও লাইসেন্সের জন্য আবেদন করতে সংশ্লিষ্ট খাদ্য ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

বিএফএসএ জানিয়েছে, প্রচলিত ১৬ শ্রেণির খাদ্য ব্যবসার প্রথমবার নিবন্ধন করতে কোনো ফি দিতে হবে না। তবে বিশেষায়িত খাদ্যপণ্যের ক্ষেত্রে লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক এবং এ জন্য নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।


আরও পড়ুন: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

নতুন বিধিমালা অনুযায়ী, নিবন্ধন ও লাইসেন্সের মেয়াদ হবে তিন বছর। এ ছাড়া খাদ্যপণ্যের প্যাকেটে বিএফএসএর নিবন্ধন নম্বর উল্লেখ করতে হবে। নিবন্ধন বা লাইসেন্স ছাড়া খাদ্য ব্যবসা পরিচালনা করলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।

প্রাথমিক পর্যায়ে সংশ্লিষ্ট জেলা কার্যালয়ে নিবন্ধন ও লাইসেন্সের জন্য আবেদন করা যাবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে শতভাগ অনলাইনভিত্তিক আবেদনপ্রক্রিয়া চালুর উদ্যোগ নেবে কর্তৃপক্ষ।

নতুন এ বিধিমালার মাধ্যমে খাদ্য ব্যবসার নিবন্ধনপ্রক্রিয়া সুশৃঙ্খল করার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকির আওতায় আনার লক্ষ্য রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি

হাইকোর্ট রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি

বিএনপিকর্মী হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাঈদ খোকনকে

বিএনপিকর্মী হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাঈদ খোকনকে

রামিসা হত্যা মামলায় সোহেলের স্ত্রী স্বপ্নাকে খালাস

রামিসা হত্যা মামলায় সোহেলের স্ত্রী স্বপ্নাকে খালাস

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: হাইকোর্টেও সোহেলের মৃত্যুদণ্ড বহাল

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: হাইকোর্টেও সোহেলের মৃত্যুদণ্ড বহাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App