×

রাজধানী

ঢামেকে শ্বশুরের ময়নাতদন্ত, দোয়া চাইলেন রিয়াজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৬ পিএম

ধানমন্ডির নিজ ফ্ল্যাটে পিস্তলের গুলিতে আত্মহত্যা করা শ্বশুর আবু মহসিনের জন্য দোয়া চাইলেন নায়ক রিয়াজ। ঢাকা মেডিকেল কলেজ মর্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে মাফ করে দেন।’ এর চেয়ে আর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ঢামেক সূত্র জানায়, ময়নাতদন্ত শুরুর আগেই ঢামেকে যান চিত্রনায়ক রিয়াজ। আর কোনো স্বজন সেখানে যাননি। বেলা ১১টার দিকে শুরু হয়ে ১২টায় শেষ হয় ময়নাতদন্ত। ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. জিনাত তাসনিম বলেন, তার মাথায় একটি গুলিবিদ্ধ হয়েছে। গুলির কারণেই তার মৃত্যু হয়েছে।

এর আগে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন করে মর্গে পাঠায় ধানমন্ডি মডেল থানা পুলিশ। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক।

সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বুধবার দিবাগত রাত সোয়া নয়টার দিকে ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাসার ৫/এ নম্বর নিজ ফ্ল্যাটের ডাইনিং রুমে চেয়ারে বসা অবস্থায় বেসরকারি একটি এনপিবি পিস্তল (নম্বর ARH-87564) যার লাইসেন্স নম্বর 75/4/2018 দ্বারা নিজ মাথায় ডানপাশের কানের এক ইঞ্চি উপরে গুলি করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা যায়। তথাপিও মৃত্যুর সঠিক কারণ নির্ণয় হওয়া একান্ত আবশ্যক মনে হওয়ায় মৃতদেহে ময়নাতদন্ত করতে মর্গে পাঠানো হয়েছে। উল্লেখ্য, বুধবার রাতে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন আবু মহসিন খান। নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে অভিমানের সুরে নানা কথা বলেছেন মোহাম্মদ আবু মহসিন খান। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

ফেসবুক লাইভে এসে বার্ধক্যের নিঃসঙ্গতা নিয়ে কথা বলেন মহসিন। সাম্প্রতিককালে নিকট আত্মীয়দের মৃত্যুর ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি ক্যান্সার আক্রান্ত। আমার ব্যবসা এখন বন্ধ। আমি বাসায় একাই থাকি। আমার এক ছেলে থাকে অস্ট্রেলিয়ায়। আমার ভয় করে যে আমি বাসায় মরে পড়ে থাকলে, লাশ পঁচে গেলেও কেউ হয়তো খবর পাবে না।

ফেসবুক লাইভে মহসিন আরও বলেন, পিতামাতা যা উপার্জন করে তার সিংহভাগ সন্তানদের পেছনে খরচ করে। প্রকৃত বাবারা না খেয়েও সন্তানদের খাওয়ানোর চেষ্টা করে, ফ্যামেলিকে দেয়ার চেষ্টা করে। কিন্তু ফ্যামেলি অনেক সময় বুঝতে চায় না। নিজেকে আর মানিয়ে নিতে পারলাম না। যারা দেখছেন, তাদের সাথে এটাই শেষ দেখা। সবাই ভালো থাকবেন।

এরপর কালেমা পড়তে পড়তে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন তিনি। তার আগে পিস্তলের লাইসেন্স দেখান। বলেন, আমি যেটা দিয়ে আত্মহত্যা করছি সেটি ইলিগ্যাল কিছু না। এটির লাইসেন্স আছে। সেটি নবায়নও করা হয়েছে। আমি চলে যাব। আত্মীয় স্বজন যারা আছো, যেহেতু বাবাও আমাকে জায়গাটা দেয়নি, আমি যে কবরস্থানটা করেছি সেখানে আমাকে দাফন করো না। মোহাম্মদপুর বেড়িবাঁধে একটি কবরস্থান হয়েছে, সেখানে তোমরা আমাকে দাফন করে দিও। প্রত্যেকটা লোক আমার সাথে প্রতারণা করেছে। আমার বাবা, মা, ভাইরা, প্রত্যেকটা লোক, এভরিওয়ান।

মহসিন চেয়ারে বসে ফেসবুক লাইভে কথা বলেন। তার সামনে টেবিল ছিল। ওই টেবিলে কাফনের কাপড় ছিল। এর ওপর একটি চিরকুট ছিল; তাতে লেখা আছে, এখানে কাফনের কাপড় রাখা আছে। যা আমি ওমরা হজে ব্যবহার করেছিলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App