×

রাজধানী

কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২২, ০৭:৫১ পিএম

কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া-নান্দাইলে সড়ক দুর্ঘটনায় আল আমীন (৩৫) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার এসআই শফিকুল ইসলাম।

রবিবার (৯ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আল আমীন উপজেলার সান্দিকোনা ইউনিয়নের পটোয়াপাড়া গ্রামের জিলাম উদ্দিনের ছেলে। সান্দিকোনা বাজারে তার একটি মুদি দোকান রয়েছে বলে জানা গেছে।

হাসপাতাল, পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আত্মীয় রোগীকে দেখে নিজ বাড়ি পটোয়াপাড়ায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে মাসকা এলাকায় অপর একটি বাইসাইকেলকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পান তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে অবস্থার আরও অবনতি হলে আল আমীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৯ অক্টোবর) সকাল ৮টার দিকে তিনি মৃত্যু বরণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হজের প্রাথমিক নিবন্ধন সোমবার শুরু, যেতে পারবেন না যারা

হজের প্রাথমিক নিবন্ধন সোমবার শুরু, যেতে পারবেন না যারা

আইন অনুসারে সব সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রী আইন অনুসারে সব সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

বন কর্মকর্তাদের সামনেই মেছোবাঘ পিটিয়ে হত্যা

বন কর্মকর্তাদের সামনেই মেছোবাঘ পিটিয়ে হত্যা

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App