×

রাজধানী

মিরপুরে ছুরিকাঘাতে মোটরসাইকেল চালকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৩, ১০:২৫ পিএম

মিরপুরে ছুরিকাঘাতে মোটরসাইকেল চালকের মৃত্যু
রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশন এলাকায় ছুরিকাঘাতে সুরুজ আলী (৪০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। তিনি মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন। মঙ্গলবার (২০ জুন) সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎনাধীন মঙ্গলবার দিবাগত রাতেই মারা যান তিনি। কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, আহত এক মোটরসাইকেল চালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। শুনা যাচ্ছে, তিনি মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন। বিস্তারিত জানার জন্য আমাদের টিম কাজ করছে। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নিচিন্তপুর গ্রামের মো. ভোলা মিয়া ছেলে সুরুজ। মিরপুর ১২ নম্বরে পরিবার নিয়ে থাকতেন। দুই ছেলের জনক ছিলেন তিনি। নিহতের স্ত্রী বন্যা আক্তার জানান, ছিনতাইকারীরা মোটরসাইকেল নেওয়ার জন্য তার স্বামীকে ছুরিকাঘাত করেছে বলে জানতে পেরেছেন তিনি। মঙ্গলবার ভোরে রক্তাক্ত অবস্থায় সুরুজকে উদ্ধার করে পথচারীরা তাদের বাসায় নিয়ে যায়। তখন তারা তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App