×

রাজধানী

আধুনিক ঢাকা বিনির্মাণে কাজ করতে চান প্রকৌশলী জোটন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ০৫:২১ পিএম

আধুনিক ঢাকা বিনির্মাণে কাজ করতে চান প্রকৌশলী জোটন
বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোর মধ্যে অন্যতম ঢাকা। এই শহরকে পরিকল্পিত ও পরিবেশবান্ধব গড়ে তুলতে যাত্রা শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। দীর্ঘ ৬৬ বছর ধরে আধুনিক ভবন নির্মাণের প্রত্যয়ে এগিয়ে চলছে প্রতিষ্ঠানটি। ঢাকার রাজউক জোন-৬/১ কে একটি সুন্দর, পরিকল্পিত ও পরিবেশবান্ধব নগরী হিসাবে গড়ে তুলতে কাজ করছেন প্রকৌশলী জোটন দেবনাথ। সুষ্ঠু কর্মপরিকল্পনায় পরিকল্পিত নগরী গঠনে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন এই তরুণ কর্মকর্তা। নানা মিথ্যা অভিযোগকে পাশ কাটিয়ে আধুনিক ঢাকার নির্মাণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন তিনি। প্রকৌশলী জোটন দেবনাথ ২০১৫ সালে সহকারী অথরাইজ অফিসার হিসেবে যোগদান করেন। বিগত ৮ বছর থেকে নিরলস পরিশ্রম, নিষ্ঠা ও সততার সাথে তার দায়িত্ব পালন করে আসছেন। যার ফলশ্রুতিতে ২০২০ সালে তিনি অথরাইজড অফিসার (চলতি দায়িত্ব) পদোন্নতি লাভ করেন এবং রাজউকের আটটি জোনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জোন ৬/১ এর দায়িত্বপ্রাপ্ত হন। সারা বিশ্ব যখন করোনা মহামারী কারণে অচল হয়ে পড়েছিল তখন সরকারি ও বেসরকারি অফিসগুলোর সকল কার্যক্রম স্থগিত হয়ে পরে। কিন্তু এই সাহসী তরুণ কর্মকর্তা অফলাইন ও অনলাইনের মাধ্যমে গ্রাহক সেবা দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

শিক্ষামন্ত্রী সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App