সৌদি থেকে ঢাকায় পৌঁছলেন ৩৬৬ বাংলাদেশি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ১০:৫৪ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর / ফাইল ছবি
সৌদি আরব থেকে ওমরাহ যাত্রীসহ ৩৬৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। এর মধ্যে ১৩২ জন ওমরাহ যাত্রী এবং ২৩৪ জন সৌদির বিভিন্ন কারাগারে ছিলেন।
বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় সৌদি এয়ারলাইন্সের এসভি-৩৮০৬ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, ফ্লাইট থেকে নামার পর তাদের স্বাস্থ্য পরীক্ষা বা স্ক্রিনিং করা হয়। স্ক্রিনিংয়ে কারো শরীরের তাপমাত্রা বেশি পাওয়া গেলে তাদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে আশকোনা হজ ক্যাম্পের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে। সেই সঙ্গে বাকী যাত্রীদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখা হবে।
