×

রাজধানী

ভারত থেকে দেশে ফিরল ১৬৪ জন বাংলাদেশি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ০৫:৫০ পিএম

ভারত থেকে দেশে ফিরল ১৬৪ জন বাংলাদেশি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

ভারতে চিকিৎসা নিতে গিয়ে আটকা পড়াদের মধ্য থেকে ১৬৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। সোমবার (২০ এপ্রিল) বিকেল ৩টা ৪৮ মিনিটের দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জিএম-পিআর) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ১৬৪ জন সবাই ভারতের চেন্নাই থেকে ফিরেছেন।

চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে গিয়ে লকডাউনের কারণে আটকে পড়া ১৬৪ জন দেশে ফিরেছেন। সেখানে আটকে থাকা ৭০০-৮০০ বাংলাদেশির মধ্যে প্রথম ফ্লাইটে এদের ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

জানা যায়, চেন্নাই থেকে আসা ১৬৪ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েনি। করোনা টেস্টের ফলাফলের কপি নিয়েই দেশে ফিরছেন। এর পরেও বিমানবন্দরে তাদের স্ক্রিনিং করা হবে। স্ক্রিনিংয়ের পর তাদের প্রয়োজন অনুযায়ী প্রাতিষ্ঠানিক বা হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ২০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৪৮তম বিশেষ বিসিএসে ১৮৪ জনের নিয়োগ

৪৮তম বিশেষ বিসিএসে ১৮৪ জনের নিয়োগ

কাবিননামায় আগের বিয়ে ও সন্তানের তথ্য বাধ্যতামূলক চেয়ে রিট

কাবিননামায় আগের বিয়ে ও সন্তানের তথ্য বাধ্যতামূলক চেয়ে রিট

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ প্রসঙ্গে যা জানালেন আইনমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ প্রসঙ্গে যা জানালেন আইনমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App