×

রাজধানী

পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার নি‌র্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২০, ০৯:০৫ পিএম

পরিবহন সেক্টরে মালিক ও শ্রমিক সংগঠনের নামে অবৈধ চাঁদাবাজি বন্ধে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দরা ঐক্যমত পোষণ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বেনজীর আহমেদের সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দ এক সভায় এ ঐক্যমতে পৌঁছান তারা।

সভায় অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি না চালানো, মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ রাখা, যে কোনো মূল্যে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

সড়ক সেক্টরে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিক -শ্রমিক সকলকে একসাথে কাজ করার আহবান জানান আইজিপি। তিনি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

সকল মেট্রোপলিটন কমিশনার এবং রেঞ্জ ডিআইজিগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন। তাদেরকে সভায় আলোচিত বিষয়সমূহ প্রতিপালনের জন্য নির্দেশনা প্রদান করেন আইজিপি।

সভায় সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন, শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ শাহজাহান খান এমপি, সহসভাপতি সাদেকুর রহমান হিরু ও সাধারণ সম্পাদক মো: ওসমান আলী, অতিরিক্ত আইজি ড. মো: মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহা: শফিকুল ইসলাম, হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজি মল্লিক ফখরুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ এবং শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৭ নির্দেশনা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৭ নির্দেশনা

আইনশৃঙ্খলার সব বাহিনীগুলোকে জবাবদিহিতার মধ্যে আনা হবে

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলার সব বাহিনীগুলোকে জবাবদিহিতার মধ্যে আনা হবে

চুক্তিভিত্তিক বিয়ের বিষয়ে এবার মুখ খুললেন প্রভা

চুক্তিভিত্তিক বিয়ের বিষয়ে এবার মুখ খুললেন প্রভা

সীমান্তে ঢুকে কৃষককে মারধর, পাল্টা ধাওয়ায় অস্ত্র ফেলে পালালো বিএসএফ সদস্যরা

সীমান্তে ঢুকে কৃষককে মারধর, পাল্টা ধাওয়ায় অস্ত্র ফেলে পালালো বিএসএফ সদস্যরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App