×

রাজধানী

ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে এসটিএস নির্মাণের নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২০, ০৮:৫৯ পিএম

ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে এসটিএস নির্মাণের নির্দেশ

বৈঠকে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি: ভোরের কাগজ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে একটি করে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের নির্দেশ দিলেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সংস্থাটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে দাপ্তরিক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি।

বৈঠক সূত্রে জানা যায়, নতুন ১৮টি ওয়ার্ডসহ মোট ৭৫টি ওয়ার্ডের মধ্যে বর্তমানে ২৫টি ওয়ার্ডে এসটিএস রয়েছে। ফলে, বাকি ৫০টি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা দিনে দিনে কঠিনতর হয়ে উঠছে, যা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় বড় চ্যালেঞ্জ। এছাড়া অনেকেই যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলছে, সেজন্য জনগণের মাঝে সচেতনতা সৃষ্টিতে যথাযথ উদ্যোগ নিতে কর্মকর্তাদের নির্দেশ দেন মেয়র। আগামী ৩০ বছরের মেগা প্ল্যানের সঙ্গে সমন্বয় রেখে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঢেলে সাজাতেও নির্দেশ দেন তিনি।

পরিস্কার-পরিচ্ছন্ন ও নির্মল পরিবেশ সৃষ্টির মাধ্যমে একটি বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের একার পক্ষে কষ্টসাধ্য জানিয়ে মেয়র জনগণকে ব্যক্তিগত পর্যায়েও পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন- ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান সিদ্দিকী, সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App