×

রাজধানী

১৩ স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২০, ০৫:২১ পিএম

ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী শনাক্তে আরো ১৩টি স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করার ব্যবস্থা নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। মঙ্গলবার (২৩ জুন) থেকে এ কার্যক্রম শুরু হবে। এর আগেও কর্পোরেশনের পক্ষ থেকে ৫টি নগর মাতৃসদন ও ২২টি নগর স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল।

ডিএনসিসি এলাকায় এ নিয়ে মোট ৪০টি স্বাস্থ্য কেন্দ্র ও নগর মাতৃসদনে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসকল নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে। এসকল কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট সরবরাহ করা হয়েছে। ডেঙ্গু পরীক্ষার ফল সাথে-সাথে জানা যাবে। তবে ডেঙ্গু পরীক্ষার জন্য অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন দেখাতে হবে।

স্বাস্থ্য কেন্দ্রগুলো হচ্ছে:

অঞ্চল ২ (মিরপুর): সূর্যের হাসি ক্লিনিক, বাড়ি নং ১, রোড ৯, ব্লক-ডি, সেকশন-১২, মিরপুর। রাড্ডা এমসিএইচএফপি সেন্টার, সেকশন-১০, মিরপুর। সূর্যের হাসি ক্লিনিক, রোড ১, ব্লক-এ, সেকশন-১৩ (হারম্যান মেইনার স্কুল এন্ড কলেজ সংলগ্ন), মিরপুর।

অঞ্চল ৩ (মহাখালী): সূর্যের হাসি ক্লিনিক, হোল্ডিং নং গ-১০৭৬, ঈদগাহ জামে মসজিদ রোড, শাহজাদপুর। সূর্যেংর হাসি নেটওয়ার্ক, হাউস নং ৪৫, রোড নং ২, ব্লক-এ, আফতাবনগর। সূর্যের হাসি ক্লিনিক, ৪৬৬/১ শাহিনবাগ, (পশ্চিম নাখাল পাড়া)।

অঞ্চল ৪ (মিরপুর-১০): গোলারটেক, দারুস সালাম থানা মাঠ, মিরপুর-১। ২৬/এ, আহম্মেদ নগর, পাইকপাড়া, মিরপুর-১। ২৭৭/১, মধ্য পীরেরবাগ, মিরপুর। ৬৭৪/১, পশ্চিম শেওড়াপাড়া।

অঞ্চল ৫ (কারওয়ান বাজার): ১৩৬, তেজকুনিপাড়া, ফার্মগেইট, তেজগাঁও। ৫২/এ, পশ্চিম রাজাবাজার, শেরে বাংলানগর। বাড়ি নং ৩২৪, রোড নং ৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App