×

রাজধানী

করোনামুক্ত হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২০, ০৪:২৬ পিএম

করোনামুক্ত হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

বীর বাহাদুর উশৈসিং।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনামুক্ত হলেন। আজ করোনা নেগেটিভ সার্টিফিকেট পাওয়ার পরে তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে মিন্টো রোডের সরকারি বাসভবনে ফিরে এসেছেন। বুধবার (২৪ জুন) দুপুরে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

নাছির উদ্দিন বলেন, আজ (বুধবার) মন্ত্রীর সর্বশেষ করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে। বেলা ২টার দিকে হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন তিনি। মিন্টো রোডের সরকারি বাসভবনে উঠেছেন বীরবাহাদুর স্যার।

দেশ ও দেশের বাইরে যারা তার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন, মন্ত্রী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও জানান জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন।

গত ৬ জুন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে শনাক্ত হন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য উশৈসিং। পরদিন ৭ জুন উন্নত চিকিৎসার জন্য তাকে বান্দরবান থেকে হেলিকপ্টারে ঢাকার সিএমএইচে এনে ভর্তি করা হয়। মন্ত্রিসভার কোনো সদস্য হিসেবে বীর বাহাদুরই প্রথম করোনায় আক্রান্ত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

অপ্রতিম হত্যায় ৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল

অপ্রতিম হত্যায় ৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App