×

রাজধানী

পোস্তাগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২০, ১১:৪১ পিএম

রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় শাকিল (২১) নামে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে জাকির (২২) ও আক্কাস (২৪) নামে তারই দুই বন্ধু।

শুক্রবার রাত ৯টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন রাত ১১টায় শাকিলের মৃত্যু হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজামান জানান, পোস্তগোলা ব্রিজে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। বিস্তারিত জানার জন্য পুলিশ পাঠানো হয়েছে।

নিহত জাকিরের খালাতো ভাই মো. জাহিদ জানান, হতাতত তিনজনই পশ্চিম ধোলাইপাড় যুক্তিবাদী গলিতে থাকে। এলাকাতে জাকিরের একটি সেলুন রয়েছে। বিকালে তারা তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। শ্যামপুর থেকে পোস্তগোলা ব্রিজে উঠার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায় তারা। এতে তিনজনেরই মাথাসহ শরীরে গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাদেরকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) বাচ্চু মিয়া জানান, গুরুতর অবস্থায় তাদের তিনজনকে নিয়ে আসা হয়েছিলো। চিকিৎসাধীন জাকির মারা যায়। বাকি দুইজন ভর্তি রয়েছে। তাদের অবস্থাও গুরুতর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

ইরানে আরও চরম হামলার হুমকি ট্রাম্পের

ইরানে আরও চরম হামলার হুমকি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App