×

রাজধানী

‘বাঙালির মুক্তিযুদ্ধে অন্তরালের শেখ মুজিব’ সমালোচনায় জাফরুল্লাহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২০, ০৪:৪৯ পিএম

‘বাঙালির মুক্তিযুদ্ধে অন্তরালের শেখ মুজিব’ সমালোচনায় জাফরুল্লাহ

ডা. জাফরুল্লাহ চৌধুরী।

ভারতীয় লেখক ডা. কালিদাস বৈদ্য রচিত ‘বাঙালির মুক্তিযুদ্ধে অন্তরালের শেখ মুজিব’ গ্রন্থের সমালোচনা ও বিরোধীতা করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রবিবার (২৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশে মুজিব বর্ষ পালিত হচ্ছে। আমি খুবই আনন্দিত ও আল্লাদিত। অতীব দুঃখের সাথে বলতে হচ্ছে যে, ১৯৬৫ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত আমার পরিচিত ব্যক্তি ভারতীয় লেখক ডা. কালিদাস বৈদ্য ‘বাঙালির মুক্তিযুদ্ধে অন্তরালের শেখ মুজিব’ নামে একটি বই লিখেছেন। বইটি বঙ্গবন্ধুর সমস্ত কীর্তিকে ম্লান করে দিয়েছে এবং মুজিব বর্ষের উপর কালিমা লেপন করে যাচ্ছে।

তিনি বলেন, বইটি খোলা বাজারে, ফেইসবুকে এবং ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। বইটি ইংরেজিতে Bangladesh Liberation war : Sheikh Mujib behind the scene নামে খোলা বাজারে পাওয়া যাচ্ছে। আমি এই বই জনসমুক্ষে আসার বিরোধিতা করি। আমি আশা করি সরকার বইটির বক্তব্যের উপর একটি গ্রহণযোগ্য সুন্দর, সহনশীল ব্যাখা দিবেন এবং দেশের বুদ্ধিজীবিরা ও সুশীল সমাজ বইটির উপর তাদের মতামত পেশ করবেন। আমি জাতীয় সংসদের সকল সদস্যদের প্রতি আহ্বান করি যে, বইটি জাতীয় সংসদে উত্থাপন করুন, আলোচনা করুন এবং নিন্দা প্রস্তাব গ্রহণ করুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App