×

রাজধানী

আরো একজনের লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৩৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২০, ০৫:৫৪ পিএম

আরো একজনের লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৩৪

চলছে উদ্ধার কাজ। ছবি: ভোরের কাগজ।

বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আরো একজন পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে।  তার নাম আবদুর রহমান (৪৫)। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪। সদরঘাট নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ রেজাউল করিম ভূইয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, লঞ্চের পাশে ভেসে উঠে লাশটি। পরে স্থানীয়রা ট্রলার দিয়ে আবদুর রহমানের মৃতদেহটি তুলে আনেন। এরআগে মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টার দিকে ফের উদ্ধার কাজ শুরু করার পর দুপুর পৌনে ১টার দিকে আরো একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল। তখন মোট মৃতের সংখ্যা ছিল ৩৩ জন। সোমবার (২৯ জুন) মুন্সিগঞ্জ কাঠপট্টি থেকে মর্নিং বার্ড লঞ্চটি ঢাকায় আসছিল। সকাল সাড়ে ৯টার দিকে ফরাশগঞ্জ ঘাট সংলগ্ন কুমিল্লা ডক এরিয়ায় ময়ূর-২ লঞ্চ পেছনের দিকে ধাক্কা দিলে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। সোমবার রাত ৮টা পর্যন্ত পুরুষ, নারী ও শিশুসহ ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App