×

রাজধানী

আদাবরে ছিন্নমূলদের কোভিড ভলান্টিয়ার টিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২০, ০৮:৫১ পিএম

আদাবরে ছিন্নমূলদের কোভিড ভলান্টিয়ার টিম

কোভিড টিম

করোনাভাইরাসের সংকটকালে যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎপরতা থাকবে ততদিন আদাবর থানা তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে গঠিত কোভিড ভলান্টিয়ার টিমের কার্যক্রম অব্যাহত থাকবে। হত দরিদ্র গরীব মেহনতিদের জন্য গুরুত্বপূর্ণ সুরক্ষা এআন বিতরণ চলবে নিয়মিত। সচেতনতামূলক প্রচারণা ও তৎপরতা বিস্তৃত হবে। শিগগিরই খোলা হচ্ছে ব্যক্তিগত সহযোগিতার প্রয়োজনে দুটি হটলাইন।

কর্মসূচির চতুর্থ দফায় শুক্রবার আদাবর থানার মেহনতি, ছিন্নমূল মানুষদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে আওয়ামী লীগের এই তৃণমূল ভলান্টিয়ার দল। ছিন্নমূল মানুষ, দিনমজুর, রিকশাওয়ালা, সিএনজি ড্রাইভারসহ স্থানীয় নিম্নবিত্তদের পরিবারের সুরক্ষায় মাস্ক, হ্যান্ড স্যানিটারিজ ও হ্যাক্সিসল বিতরণ চলে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত। তৃণমূল আওয়ামী লীগের এ উদ্যোগের মূল সমন্বয় করছেন ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হোসেন ও আদাবর থানা আওয়ামী লীগ সদস্য কামরুল হাসান টুটুল। ভলান্টিয়ার টিমে মূল উপদেষ্টা ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App