×

রাজধানী

বাধ্যতামূলক করোনামুক্তির সনদ, কার্যকর ২৩ আগস্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ০৫:১১ পিএম

বাধ্যতামূলক করোনামুক্তির সনদ, কার্যকর ২৩ আগস্ট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফাইল ছবি

এবার বিদেশ গমনকারীদের জন্য কোভিড-১৯ পরীক্ষার সনদ বাধ্যতামূলক করা হয়েছে। আর এটা কার্যকর হবে আগামী ২৩ জুলাই থেকে। তবে এই সনদ দিবে ১৬টি প্রতিষ্ঠান।

শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীদেরকে সরকার ঘোষিত করোনা পরীক্ষা সংক্রান্ত নির্দেশনাবলী প্রতিপালনের জন্য অনুরোধ জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রার ৭২ ঘণ্টার পূর্বে কোনো নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘন্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে।  নমুনা প্রদানের সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। বিদেশ যাত্রীদের কভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে তিন হাজার ৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে চার হাজার ৫০০ টাকা ফি প্রদান করতে হবে।

করোনা টেস্ট করার অনুমোদন প্রাপ্ত হাসপাতালগুলো হলো-  বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ, চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজ, কক্সবাজার মেডিকেল কলেজ (আইইডিসিআর ফিল্ড ল্যাবরেটরি), কুমিল্লা মেডিকেল কলেজ, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার, ইনস্টিটিউট অব পাবলিক হেলথ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অন্ড সোশাল মেডিসিন, নারায়ণগঞ্জের ৩০০ শয্যা হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ।

সম্প্রতি বাংলাদেশ থেকে জাপান, ইতালিসহ বিভিন্ন দেশে যাওয়া কয়েকটি ফ্লাইটের যাত্রীদের শরীরে করোনা শনাক্তের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App