×

রাজধানী

প্রাইভেটকার চাপায় প্রাণ হারালেন পর্বতারোহী রেশমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ০১:৪৬ পিএম

রাজধানীর চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোড দিয়ে সাইকেলিং করার সময় প্রাইভেটকার চাপায় পর্বতারোহী রেশমা রত্না (৩৩) নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে শেরে বাংলা নগর থানাধীন এলাকায় সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোড দিয়ে সাইকেলিং করার সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে চলে যায়। ডিএমপির ট্রাফিক মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার কে এ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের দেয়া খবরে ট্রাফিক পুলিশ সদস্যরা মাথায় আঘাত পাওয়া গুরুতর আহত অবস্থায় এক নারীকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি তার নাম রেশমা রত্না। তিনি পেশায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও পর্বতারোহী। আমরা রেশমার দুমড়েমুচড়ে যাওয়া সাইকেলটি উদ্ধার করেছি। তবে ঘাতক প্রাইভেটকারের সন্ধান এখনও মেলেনি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ কাজ করছে।‘

রেশমা পেশাগত জীবনে একজন স্কুল শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি পর্বতারোহণসহ বিভিন্ন অ্যাডভেঞ্চারমূলক কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি। গত বছর নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে উচ্চতর পর্বতারোহণ কোর্স সম্পন্ন করেন এবং তার কিছুদিন পরই লাদাখে দুটো ছয় হাজারি মিটার পর্বত আরোহণ করেন রেশমা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App