×

রাজধানী

বাংলাদেশ-ভারত বাণিজ্যিক সম্পর্ক জোরদার চান শ্রিংলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ১২:৪৩ পিএম

বাংলাদেশ-ভারত বাণিজ্যিক সম্পর্ক জোরদার চান শ্রিংলা

সাক্ষাৎকালে শ্রিংলা। ছবি: সংগৃহীত।

ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদারের প্রতি গুরুত্বারোপ করেছেন। বুধবার (১৯ আগস্ট) সকালে বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়কালে শ্রিংলা এ কথা জানান।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশের উন্নয়নে ভারত পরীক্ষিত বন্ধু। দুই দেশের ব্যবসায়ীদের মাঝে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে এ সম্পর্ক আগামীতে আরো বাড়বে।

সাক্ষাতের সময় দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় করতে অধিকহারে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পক্ষে মত দেন তিনি।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান, সাফওয়ান সোবহান ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে আকস্মিক সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শ্রিংলা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা শেখ হাসিনাকে পৌঁছে দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

এসএমই ঋণ কী?

এসএমই ঋণ কী?

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App