×

রাজধানী

কম দামে গরুর মাংস বিক্রি করা খলিল ও তার ছেলেকে হত্যার হুমকি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ১১:২৪ পিএম

কম দামে গরুর মাংস বিক্রি করা খলিল ও তার ছেলেকে হত্যার হুমকি

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহজানপুরে কমদামে অর্থাৎ বর্তমান বাজারে ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রি করা আলোচিত ব্যবসায়ী মো. খলিল ও তার ছেলেকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ব্যবসায়ী খলিল শাহজাহানপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বুধবার (২৪ জানুয়ারি) রাতে জিডির বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. হাফিজুর রহমান।

ওসি জানান, দুর্বৃত্তরা তাকে কম দামে মাংস বিক্রি করতে নিষেধ করে। অন্যথায় খলিল ও তার ছেলেকে গুলি করে মেরে ফেলার হুমকি দেয় তারা।

শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. হাফিজুর রহমান এ বিষয়ে বলেন, মাংস ব্যবসায়ী খলিলকে কেউ প্রাণনাশের হুমকি দিয়েছে। এ ঘটনায় তিনি নিজের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। এ ব্যাপারে তদন্ত-সাপেক্ষে ব্যবস্থা নেবে পুলিশ।

অন্যদিকে গরুর মাংসের দাম যখন ৭০০-৭৫০ টাকা কেজি তখন ৬৫০ টাকা কেজি দরে মাংস বিক্রি করে আলোচনায় আসেন শাহজাহানপুরের মাংস বিক্রেতা খলিল। গত ২ মাস ধরে তিনি বাজারের সবচেয়ে কম দামে মাংস বিক্রি করছেন।

প্রাণনাশের হুমকির প্রসঙ্গে খলিল জানান, দুটি নম্বর থেকে তার কাছে ফোন আসে। তারা বলছে, তোর ছেলের জন্য ৬টি বুলেট, আর তোর জন্য রেখেছি আরো ছয়টা। কথা না শুনলে বাবা-ছেলে দুইজনকেই মেরে ফেলবো। 

খলিল বলেন, এমন হুমকির ভয়ে আমি শাহজাহানপুর থানায় জিডি করেছি। কম দামে মাংস বিক্রি করে আমি কী অপরাধ করলাম? এখন একা বের হতে পারছি না। পরিবারের সবাই ভয় ও আতঙ্কে আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিটি নির্বাচন করব, ওয়ার্ডে ওয়ার্ডে কাজ শুরু করব: ইশরাক

সিটি নির্বাচন করব, ওয়ার্ডে ওয়ার্ডে কাজ শুরু করব: ইশরাক

সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের

হাসনাত আবদুল্লাহ সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

বিরোধীদল জুলাইকে ধারণ করে না: প্রধানমন্ত্রী

বিরোধীদল জুলাইকে ধারণ করে না: প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App