×

রাজধানী

রাজউকে লটারির মাধ্যমে ৩২ সার্ভেয়ারকে বিভিন্ন দপ্তরে পদায়ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৯ পিএম

রাজউকে লটারির মাধ্যমে ৩২ সার্ভেয়ারকে বিভিন্ন দপ্তরে পদায়ন

ছবি: ভোরের কাগজ

লটারির মাধ্যমে সদ্য যোগদানকৃত ৩২ জন সার্ভেয়ারকে বিভিন্ন দপ্তরে পদায়ন করেছে রাজউক। এ পদ্ধতির মাধ্যমে পদায়ন ও বদলি করা হলে কাজের গতি বাড়ার সঙ্গে সঙ্গে নগরবাসী আরো বেশি সেবা পাবেন বলে মতপ্রকাশ করেছেন রাজউক কর্মকর্তারা।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজউক ভবনের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন যোগদানকৃত সার্ভেয়ারদের পদায়ন করা হয়।

এ সময় রাজউক চেয়ারম্যান (সচিব) জনাব আনিছুর রহমান মিঞা জানান পদায়ন, বদলি ও অন্যান্য দাপ্তরিক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে লটারির মাধ্যমে বদলির এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, গেলো বছরের ৭ আগস্ট রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে যোগ দেয়া ১৩০ জন কর্মকর্তা-কর্মচারীকে একই প্রক্রিয়ায় (লটারির মাধ্যমে) বিভিন্ন দপ্তরে পদায়ন করা হয়।

লটারি প্রক্রিয়ার মাধ্যমে পদায়নকৃতরা কোথাও কোনো তদবির না করেই স্বচ্ছতার সঙ্গে কর্মস্থলে যোগ দিয়েছেন, উল্লেখ করে রাজউক চেয়ারম্যান আরও বলেন, “স্মার্ট বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে সদ্য পদায়কৃত সার্ভেয়াররা তাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলেই আমাদের বিশ্বাস। ২০৪১ সালের উন্নত বাংলাদেশে পৌঁছাতে হলে দক্ষ জনবল প্রয়োজন। আশা করি সদ্য যোগদানকৃত সার্ভেয়াররা ভালো করবেন এবং রাজউকের সুনাম বৃদ্ধি করবেন। নতুন নিয়োগ হওয়া সার্ভেয়াররা বুনিয়াদি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে আধুনিক ভূমি ব্যবস্থাপনাসহ সরকারি চাকরির বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন, বিধিমালা ইত্যাদি বিষয়াদি সম্পর্কে সম্যক ধারণা অর্জন করেছেন। এই প্রশিক্ষিত জনবল সেবামুখী মনোভাব নিয়ে কাজ করে নাগরিক সেবার মান বৃদ্ধিতে অবদান রাখবে। উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে উন্নত নাগরিক সেবার কোনো বিকল্প নেই।”

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. মমিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান (সচিব) মো. আনিছুর রহমান মিঞা বিপিএএ , রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ খুরশীদ আলম, রাজউক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ নূরুল ইসলাম, রাজউক সদস্য (উন্নয়ন) মেজর ইঞ্জিনিয়ার সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.),  এন ডি সি সদস্য রাজউক (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহাম্মদ আব্দুল আহাদসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, পদায়নকৃত এই সার্ভেয়াররা গেলো বছরের ডিসেম্বরে রাজধানী রাজউকে যোগদান করার পর রাজধানীর নীলক্ষেতে অবস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে চার সপ্তাহের বুনিয়াদি প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App