×

রাজধানী

বেইলি রোডে অগ্নিকান্ড

‘এখনো মারা যাইনি, ছাদে আছি’ ভবন থেকে ফেসবুক পোস্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ০১:৫৮ এএম

‘এখনো মারা যাইনি, ছাদে আছি’ ভবন থেকে ফেসবুক পোস্ট

ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের একটি ৬ তলা ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ভবনটিতে পিজ্জা ইন, স্ট্রিট ওভেন, খানাসসহ আরো রেস্টুরেন্ট রয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগে। এ ঘটনায় বহু মানুষ সেখানে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা কাজ করলেও ক্রমশ আতঙ্ক বাড়ছে।

এমতাবস্থায় আটকে পড়াদের মধ্যে একজন স্টামফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কামরুজ্জামান মজুমদার তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমরা এখনো মারা যাইনি, ছাদে আছি। আল্লাহ আমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ। কল নয়, দোয়া করুন।’

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এমন পোস্ট দেন অধ্যাপক কামরুজ্জামান। এর আগে রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, “আজ (বৃহস্পতিবার) রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ১২টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।”

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির পাঁচতলা পর্যন্ত সব ফ্লোরে আগুন দেখা যাচ্ছে। মনে হচ্ছে ভেতরে অনেক লোক আটকা পড়েছে।

তারা আরো জানান, দ্বিতীয় তলায় আগুন লাগার পর তা উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত লোকজন উপরের দিকে উঠে যান। এ সময় ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন আহত হন। তাদের মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সাত তলা ভবনটির উপরের তলাগুলোতেও পোশাকের দোকান এবং বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে।

ফায়ার সার্ভিসকর্মীরা ক্রেনের সাহায্যে সপ্তম তলা থেকে নারী ও শিশুসহ অন্তত ৫০ জনকে নামিয়ে এনেছেন। আরো বেশ কয়েকজন এখনো আটকা আছেন। তাদের নামিয়ে আনার চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App