×

রাজধানী

বঙ্গবন্ধুর জন্মদিনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার শ্রদ্ধা নিবেদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ০৮:০২ পিএম

বঙ্গবন্ধুর জন্মদিনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর জন্মদিনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার শ্রদ্ধা নিবেদন

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানে জন্মদিন এবং ৩১তম জাতীয় শিশু দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর এ জাতির পিতার প্রতিকৃতিতে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মিয়া মনসফ এবং সাধারণ সম্পাদক শেখ মনিরুজজামান লিটনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর, ঢাকা জেলা ও ইডেন কলেজ শাখার নেতারা।

তারা বলেন, শিশুদের মনে দেশপ্রেম জাগ্রত করে তাদের ব্যক্তিত্ব গঠন, সৃজনশীলতার বিকাশ এবং আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে দলমত নির্বিশেষে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। শিশু-কিশোর খোকা কালক্রমে যখন বঙ্গবন্ধু ও বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি হলেন, তখনো তিনি শিশু-কিশোরদের ভোলেননি। 

বঙ্গবন্ধুর জন্মদিন তাই সঙ্গত কারণে জাতীয় শিশু দিবসও। বঙ্গবন্ধু শিশু-কিশোরদের বড় ভালোবাসতেন। বঙ্গবন্ধু শৈশবে বা কৈশোরে স্বাধীনতা ভোগ করেছেন, বাঁধনহারা আনন্দে দিন কাটিয়েছেন। ঠিক একইভাবে বাংলাদেশের শিশু-কিশোররা যাতে হেসে-খেলে মুক্তচিন্তায় মুক্তমনে বেড়ে ওঠার সুযোগ ও পরিবেশ পায়, সে কথা তিনি ভাবতেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

পরিবর্তন হচ্ছে জাতীয় ছাত্রশক্তির নেতৃত্ব, আলোচনায় যারা

পরিবর্তন হচ্ছে জাতীয় ছাত্রশক্তির নেতৃত্ব, আলোচনায় যারা

নতুন জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ নতুন জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী

সার সরবরাহে কড়া নজরদারি, ৬৪ জেলায় সেল গঠন

সার সরবরাহে কড়া নজরদারি, ৬৪ জেলায় সেল গঠন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App