×

রাজধানী

রাজধানীতে আগুনে পুড়লো লন্ডন এক্সপ্রেসের ১৪ বাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ১০:৫১ পিএম

রাজধানীতে আগুনে পুড়লো লন্ডন এক্সপ্রেসের ১৪ বাস

ছবি: ভোরের কাগজ

রাজধানীর ডেমরা কোনাপাড়ার ধার্মিক পাড়া এলাকায় গ্যারেজে থাকা লন্ডন এক্সপ্রেসের (ভলভো কোচ) ১৪টি বাস ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে।

সোমবার (১ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ দিন খালিদ বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, সোমবার রাত পৌনে ৯টার দিকে ডেমরার ধার্মিক পাড়ার একটি গ্যারেজে থাকা লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাসে আগুনের খবর পাওয়া যায়।

দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরো ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত সর্ম্পকে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এ ঘটনায় ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস ভোরের কাগজকে বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডটিকে দুর্ঘটনাই মনে হচ্ছে। তবে এটা নাশকতার কোনো ঘটনা কি না সে বিষয়টিও আমরা খতিয়ে দেখছি। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত ২৪ মার্চ রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এরপর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও বস্তির শতশত ঘর পুড়ে যায়।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

প্রস্তাবিত বাজেট-২০২৬-২৭ দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

বাজেট ২০২৬-২৭ নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App