×

রাজধানী

চাঁদা না দেয়ায় হাতির পায়ে পিষ্ট রিকশাচালক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪, ০২:৫৪ পিএম

চাঁদা না দেয়ায় হাতির পায়ে পিষ্ট রিকশাচালক

ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে হাতি দিয়ে রাস্তায় চাঁদা তোলার সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় হাতির পায়ে পৃষ্ট হয়েছেন হেলাল মিয়া (৫০) নামে এক রিকশা চালক। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর মাহুত ওই হাতি নিয়ে পালিয়ে গেছে।

বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে হাজারীবাগ বিজিবি সদর দপ্তরের ১ নম্বর গেটের পাশে এই ঘটনা ঘটে।

হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল ইসলাম সুমন জানান, সন্ধ্যায় খবর তারা খবর পান, বিজিবি ১ নম্বর গেটের পাশে এক মাহুত তার হাতি দিয়ে রিকশা চলকের কাছে টাকা দাবি করেছে। টাকা দিতে অস্বীকৃতি জানালো মাহুত ওই হাতিকে ক্ষিপ্ত করে তুলে। এতে হাতিটি ওই রিকশা চালককে শুর দিয়ে রিকশা থেকে ফেলে দেয়। এরপর পা দিয়ে পেটে আঘাত করে।

তিনি আরো জানান, পথচারীদের সহায়তায় ওই রিকশা চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে রিকশা চালকের অস্ত্রোপচার চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা গুরুতর।

এদিকে, খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন রিকশা চালকের স্ত্রী সালমা বেগম। তিনি জানান, তাদের বাড়ি সিলেটের আজমিরীগঞ্জ থানার রসূলপুল গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচর আচারওয়ালা ঘাট এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার স্বামী হাতির পায়ে পৃষ্ট হয়েছেন বলে জানতে পেরেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App