×

রাজধানী

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০৮:৩৫ পিএম

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে নূরে আলম ফকির (৪০) নামে জন্মদাতা বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক শাহরিয়ার কবিরের আদালত এ রায় দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফোরকান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রায়ে আসামিকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

এদিকে মামলার অভিযোগ থেকে জানা যায়, রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় নূরে আলম ফকিরের সঙ্গে বসবাস করত ভুক্তভোগী কিশোরী। আর ভুক্তভোগীর মা বিদেশে থাকতেন। ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি বাসায় ওই কিশোরীকে ধর্ষণ করেন তার বাবা। এ ঘটনায় ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ওই কিশোরী বাদী হয়ে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। 

পরে পুলিশ কিশোরীর বাবাকে গ্রেপ্তার করে। পরে তিনি মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর ২০২২ সালের ৩০ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। মামলায় আসামির বিরুদ্ধে ৬ জন সাক্ষ্য দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App