×

রাজধানী

রাজধানীর প্রেস ক্লাব এলাকায় বাস চাপায় নারীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ০৬:০৯ পিএম

রাজধানীর প্রেস ক্লাব এলাকায় বাস চাপায় নারীর মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকায় দ্রুতগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মেঘনা (২০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী নাঈম জানান, আমি রাস্তায় রাস্তায় বোতল জাতীয় ভাঙারি টোকাই। বিকেলে আমরা প্রেস ক্লাব এলাকায় রাস্তা পার হওয়ার সময় সদরঘাট থেকে আসা একটি বাস আমার স্ত্রীকে চাপা দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App