×

রাজধানী

আশুলিয়ার বদলে টঙ্গী যাচ্ছে মেট্রোরেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৪, ০৭:২০ পিএম

আশুলিয়ার বদলে টঙ্গী যাচ্ছে মেট্রোরেল

ছবি: সংগৃহীত

রাজধানীর সবচেয়ে দ্রুতগামী গণপরিবহণ ব্যবস্থা মেট্রোরেলের রুট সাভারের আশুলিয়া পর্যন্ত বর্ধিত হওয়ার কথা থাকলেও নতুন পরিকল্পনা অনুযায়ী, আপাতত ওই লাইন টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

শুক্রবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক।

বর্তমানে রাজধানীর সবচেয়ে দ্রুতগামী গণপরিবহণ ব্যবস্থা মেট্রোরেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী আনা নেয়া করছে। এ রুটের বর্ধিতাংশ গিয়ে ঠেকবে কমলাপুরে। অন্যদিকে উত্তরার দিয়াবাড়ি থেকে একটি লাইন সাভারের আশুলিয়া যাওয়ার কথা ছিলো। 

তিনি বলেন, ‘সাভারের আশুলিয়া পর্যন্ত মেট্রোরেল যাওয়ার কথা। কিন্তু নতুন পরিকল্পনা অনুযায়ী, টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রোরেলের লাইন। এমআরটি লাইন-৬ নির্মাণের সময়ই দিয়াবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার পথ তৈরি করে রাখা হয়েছিল ভবিষ্যতের কথা ভেবে। এরই মধ্যে বর্ধিত এ পথের সম্ভাব্যতা যাচাই চলছে। দ্রুতই নকশা চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।’

মেট্রোরেলের এমডি বলেন, পরিকল্পনা ছিলো পথটি আশুলিয়া পর্যন্ত নেয়ার। তবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে নতুন এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এটি টঙ্গী রেলস্টেশন পর্যন্ত যুক্ত করা হবে।

মূলত টঙ্গী রেলস্টেশন এবং সড়ক জংশনকে সংযুক্ত করতে পারলে ওই অঞ্চলের মানুষের সুবিধা বাড়বে এবং এরই মধ্যে ফিজিবিলিটি স্টাডি শুরু হয়েছে বলেও জানান তিনি।

এ পথ চালু হলে টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত যাত্রাপথ হবে ৪৮ মিনিটের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App