×

রাজধানী

মতিয়া চৌধুরী

অশোক রায় নন্দী দেশপ্রেমে একজন খাঁটি মানুষ ছিলেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৪, ০৯:২২ পিএম

অশোক রায় নন্দী দেশপ্রেমে একজন খাঁটি মানুষ ছিলেন

ছবি: ভোরের কাগজ

জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, অশোক রায় নন্দী ছিলেন একজন আলোকিত মানুষ। নাটকের মাধ্যমে তিনি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের মূল্যবোধকে উপলব্ধি করতে চেয়েছেন এবং তাকে জনগণের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছেন।

রবিবার (১২ মে) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে নাট্যজন অশোক রায় নন্দীর প্রয়াণে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

মতিয়া চৌধুরী বলেন, অশোক রায় নন্দী নাটকে নিবেদিত একজন খাঁটি মানুষ ছিলেন। দেশপ্রেমে ও মানবপ্রেমেও তিনি একজন খাঁটি মানুষ ছিলেন। নাটক আর প্রকাশনার সঙ্গে জড়িত থেকে অনেক সৃজনশীল কাজ করে গেলেও অশোক রায় নন্দী আজীবন নিজেকে লুকিয়ে রেখেছিলেন। তিনি ছিলেন প্রচারবিমুখ একজন মানুষ। সরলতা ও সৃজনশীলতার কারণে নাটকের মানুষদের মাঝে তিনি আজীবন বেঁচে থাকবেন। আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। 


শোকসভায় অন্যান্য বক্তারা বলেন, মৃদুভাষী,সহজ, সরল, প্রাঞ্জল ও পেছন থেকে কাজ করা লোক অশোক রায় নন্দী। সংস্কৃতির জনের সঙ্গে ভালো সম্পর্ক বজায়ের পাশাপাশি অনেকের মন জয় করেছেন তিনি।

এছাড়া গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে শোকসভায় স্মৃতিচারণ করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রয়াত অশোক রায় নন্দীর ছোট ভাই সুজিত রায় নন্দী, নাট্যাভিনেতা ও নির্দেশক আতাউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ প্রমুখ।

সবশেষে আলোচনা, স্মৃতিচারণ এবং জীবন ও কর্মের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে নাট্যবন্ধুকে স্মরণ করেন নাট্যাঙ্গনের সহযোদ্ধারা। 

উল্লেখ্য, নাট্যাঙ্গণ ও প্রকাশনা শিল্পের মানুষদের শোকের সাগরে ভাসিয়ে ৩ মে না ফেরার দেশে পাড়ি জমান শিল্পের সমঝদার অশোক রায় নন্দী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্ত নিয়ে ধোঁয়াশা

প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্ত নিয়ে ধোঁয়াশা

পদত্যাগপত্রে যা লিখলেন ভারতের শিক্ষামন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন ভারতের শিক্ষামন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App