×

রাজধানী

ফের মেট্রোরেলে বিভ্রাট, কারওয়ান বাজার থেকে মতিঝিল পর্যন্ত চলাচল বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৪, ০৮:১৪ পিএম

ফের মেট্রোরেলে বিভ্রাট, কারওয়ান বাজার থেকে মতিঝিল পর্যন্ত চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

আবারো মেট্রোরেল চলাচলে ঘটেছে বিপত্তি। সকালের পর বিকালেও বন্ধ রয়েছে ট্রেনটি। এতে অফিসফেরত যাত্রীরা বিপাকে পড়েছেন।

জানা গেছে, ঝড়ে মেট্রো লাইনে গাছের ডাল পড়া ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে কারওয়ান বাজার থেকে উত্তরা পর্যন্ত ট্রেন চলাচল করছে।

মতিঝিল রেলস্টেশনে আসা একাধিক যাত্রী টেলিফোনে কালবেলাকে জানিয়েছেন, এই স্টেশন থেকে যাত্রীদের উত্তরা যেতে কারওয়ান বাজার গিয়ে ওঠার পরামর্শ দেয়া হচ্ছে। তবে ট্রেন কখন থেকে সচল হবে এ ব্যাপারে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছে না।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রোরেল লাইনের ওপর গাছের ডাল পড়েছে। সোমবার (২৭ মে) বিকাল ৫টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। প্ল্যাটফর্মে ডিজিটাল সাইনবোর্ডে ‘জরুরি বাটন টেপা হয়েছিলো’ লেখা থাকলেও প্ল্যাটফর্ম থেকে যাত্রীদের যান্ত্রিক ত্রুটির কারণে বিকল্প উপায়ে চলে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।

এর আগে, সকাল ৭টার পর মেট্রোরেল বন্ধ হয়ে যায়। দুই ঘণ্টা পর মতিঝিলগামী অংশ চালু করা হলে আবার বন্ধ হয়। উভয় দিকের চলাচল সকাল ১০টার পর স্বাভাবিক হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App