×

রাজধানী

দুই কেজি স্বর্ণসহ যেভাবে আটক হলেন কেবিন ক্রু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৪, ১১:১৭ এএম

দুই কেজি স্বর্ণসহ যেভাবে আটক হলেন কেবিন ক্রু

দুই কেজি স্বর্ণসহ আটক কেবিন ক্রু। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এপিবিএন কাস্টমস ও এনএসআইয়ের যৌথ অভিযানে প্রায় ২ কেজি স্বর্ণ উদ্ধার হয়েছে। এ ঘটনায় রোকেয়া খাতুন নামে সৌদি এয়ারলাইনসের এক কেবিন ক্রুকে আটক করা হয়েছে। ২৭ মে (মঙ্গলবার) রাতে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। তিনি গণমাধ্যমকে জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে এসভি-৮০৪ ফ্লাইটটি রিয়াদ থেকে ঢাকা এসে অবতরণ করে। পরে গোপন তথ্যের ভিত্তিতে ওই ফ্লাইটের কেবিন ক্রু রোকেয়া খাতুনকে কাস্টমস গ্রিন চ্যানেলে চ্যালেঞ্জের পর দেহ তল্লাশি করা হয়।

আরো পড়ুন: মতিঝিলে বহুতল ভবনের সামনে আগুন

তিনি আরো জানান, এ সময় রোকেয়া খাতুনের কাছে করে ১১ টি স্বর্ণের বার, ৮টি স্বর্ণের চুরি এবং ১টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ১৯৭৯ গ্রাম। অভিযুক্তের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App