×

রাজধানী

ট্রাফিক ওয়ারী বিভাগের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৪, ০৯:১৫ পিএম

ট্রাফিক ওয়ারী বিভাগের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

ট্রাফিক ওয়ারী বিভাগের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ এর স্লোগান করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা নিয়ে ট্রাফিক ওয়ারীর বিভাগের পক্ষ থেকে ডিসি (ট্রাফিক-ওয়ারী) মোহাম্মদ আশরাফ ইমাম বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেন। 

বৃক্ষ রোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন এডিসি(ট্রাফিক ওয়ারী) সুলতানা ইশরাত জাহান, এসি(ট্রাফিক ওয়ারী) কপিল দেব গাইন, এসি (ট্রাফিক যাত্রাবাড়ী) তানজিল আহমেদ, এসি (ট্রাফিক ডেমরা) মোস্তাইন বিল্লাহ ফেরদৌসসহ অন্যান্য পুলিশ সদস্য। 

এছাড়া ট্রাফিক ওয়ারী  বিভাগের ওয়ারী, জনপদের মোড়, ধোলাইপাড়, পোস্তগোলা ঈগল বক্স, জুরাইন, মাতুয়াইল ইউলুপ (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক) এবং ডেমরা স্টাফ কোয়ার্টারে বৃক্ষরোপণ করেন। মাতুয়াইল ইউলুপে বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন ৬৪, ৬৫ এবং ৬৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের ওয়ার্ড কাউন্সিলর লাকি। 

দিনের অন্যান্য কর্মসূচিতে ডিসি ট্রাফিক ওয়ারী অফিস থেকে জাতীয় পরিবেশ দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজন করা হয়। 

ট্রাফিক ওয়ারী বিভাগের সকল সদস্য, সাধারণ জনতা, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর নিলুফার ইয়াসমিন লাকি, দয়াগঞ্জ ট্রাক স্ট্যান্ডের মুক্তিযোদ্ধা আদম আলীসহ র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট সানজিদা খানম। ডিসি ট্রাফিক ওয়ারী কার্যালয় থেকে র‍্যালি শুরু করে দয়াগঞ্জ হয়ে শের-ই-বাংলা নগর স্কুল হয়ে ডিসি ট্রাফিক ওয়ারী কার্যালয় এসে র‍্যালিটি শেষ হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App