×

রাজধানী

ডিএসসিসির বহরে যুক্ত হলো নতুন ১০ পে-লোডার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৪, ১০:০৭ পিএম

ডিএসসিসির বহরে যুক্ত হলো নতুন ১০ পে-লোডার

ছবি: ভোরের কাগজ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে যুক্ত হয়েছে নতুন আরো ১০টি পে-লোডার। যার ফলে করপোরেশনের ব্যবস্থাপনা কার্যক্রমে নিয়োজিত যান-যন্ত্রপাতির সক্ষমতা আরো বৃদ্ধি পেল বলে দাবি করছে সংস্থাটি।

সোমবার (১০ জুন) দুপুরে ডিএসসিসির নগর ভবন প্রাঙ্গণে করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের জন্য ক্রয়কৃত এসব পে-লোডার হস্তান্তর করা হয়।

র‌্যাংস মোটরস লিমিটেডের সিইও আহমেদ শাহরিয়ার আনওয়ার মেয়র শেখ ফজলে নূর তাপসের কাছে এসব পে-লোডারের চাবি হস্তান্তর করেন।

ঈদুল আজহাকে সামনে রেখে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম গতিশীল করতে দক্ষিণ সিটি করপোরেশন নিজস্ব অর্থায়নে ৮ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে এসব পে-লোডার ক্রয় করে।

চাবি হস্তান্তরের পর ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ তাপস ঘুরে-ঘুরে পে-লোডারগুলো পর্যবেক্ষণ করেন। এ সময় শেখ তাপস বলেন, নতুন পে-লোডার ক্রয়ের ফলে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন সঞ্চারিত হওয়ার পাশাপাশি বর্জ্য অপসারণ কার্যক্রমও ত্বরান্বিত হবে। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার সময় কোরবানির পশু ও হাটের বর্জ্য অপসারণে নতুন ক্রয়কৃত এসব পে-লোডার জোরালো ভূমিকা রাখবে। এছাড়াও নতুন পে-লোডার ক্রয়ের মাধ্যমে আমাদের নিজস্ব সক্ষমতাও বৃদ্ধি পাবে।

চুক্তি অনুযায়ী, এসব পে-লোডার পরিচালনায় নিয়োজিত চালকদের বিক্রয়কারী প্রতিষ্ঠান র‌্যাংস মোটরস লিমিটেড প্রয়োজনীয় দেবে।

এ সময় উপস্থিত ছিলেন, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঁইঞা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা নারায়ণ চন্দ্র সাহা, প্রধান নিরীক্ষা কর্মকর্তা মো. তাজনুর ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঘায় নবজাতকের মৃত্যু, ভিডিও ধারণে বাধার অভিযোগ

বাঘায় নবজাতকের মৃত্যু, ভিডিও ধারণে বাধার অভিযোগ

চোর সন্দেহে নির্যাতন, অতঃপর...

চোর সন্দেহে নির্যাতন, অতঃপর...

যে গ্রামে মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির ডাকে

যে গ্রামে মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির ডাকে

কুয়াকাটায় জেলের জালে বিরল ‘স্লেন্ডার সানফিশ’

কুয়াকাটায় জেলের জালে বিরল ‘স্লেন্ডার সানফিশ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App