×

রাজধানী

এসি বিস্ফোরণে দগ্ধ চারজনই মারা গেলেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৪, ০১:২১ পিএম

এসি বিস্ফোরণে দগ্ধ চারজনই মারা গেলেন

ছবি : সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চারজনের সবাই মারা গেলেন। সবশেষ শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন ২০ বছর বয়সী রুকসি আক্তার। তার শরীর ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

রবিবার (১৬ জুন) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

আরো পড়ুন : এসি দুর্ঘটনা এড়াতে মানতে হবে যেসব নিয়মকানুন

এর আগে রুকসির তিন বছরের ছেলে আয়ান, বোন ফুতু আক্তার (১৮) এবং তাদের বাবা আব্দুল মান্নান (৬০) এ দুর্ঘটনায় মারা যান।

এ পরিবারের বাড়ি কক্সবাজারের মহেশখালীতে। রুকসির ব্রেইন টিউমার হওয়ায় চিকিৎসার জন্য তারা ঢাকায় এসে বসুন্ধরার এ ব্লকের নিচতলার ওই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। গত ৬ জুন এভারকেয়ারে রুকসির অপারেশন হয়। তারপর বাসায় আনা হয় তাকে। ওইদিন সন্ধ্যায় বিদুৎ চলে যায়। রুমে এসি চালানো ছিল। আবার বিদ্যুৎ আসার পর বিস্ফোরণ ঘটে। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App