×

রাজধানী

যাত্রাবাড়িতে পুলিশের বাবা-মাকে খুন, পাওয়া যাচ্ছে না ক্লু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৪, ০৬:০৩ পিএম

যাত্রাবাড়িতে পুলিশের বাবা-মাকে খুন, পাওয়া যাচ্ছে না ক্লু

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে এক পুলিশ উপপরিদর্শকের বাবা শফিকুর রহমান ও ফরিদা ইয়াসমিন দম্পতির চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) রাতে নিহত দম্পতির ছেলে এসআই আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। তবে মামলা হলেও পুলিশ শুক্রবার (২১ জুন) পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি।

নিহত দম্পতির একমাত্র ছেলে আবদুল্লাহ আল মামুন পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই)। তিনি মামলার এজাহারে উল্লেখ করেন, গত বুধবার (১৯ জুন) দিবাগত রাত একটা থেকে পরদিন সকাল ছয়টার মধ্যে তাদের বাড়িতে প্রবেশ করে দুষ্কৃতকারীরা ঢুকে তার মা-বাবাকে কুপিয়ে হত্যা করে। পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

আবদুল্লাহ আল মামুন বলেন, কারা কেন তার মা–বাবাকে হত্যা করল, এর কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না। গ্রামের বাড়িতে শুধু জমিজমা নিয়ে বিরোধের কারণেই তার মা-বাবাকে হত্যা করা হয়েছে, তা তিনি মনে করেন না। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল রাতে তার মা-বাবার মরদেহ রাজধানীর মাতুয়াইল কবরস্থানে দাফন করা হয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক বিরোধের জেরে শফিকুর-ফরিদা দম্পতিকে হত্যা করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, মামলার তদন্তে কোনো অগ্রগতি নেই। হত্যাকারী শনাক্ত করতে এবং মামলার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করে যাচ্ছে।

মামলার ছায়া তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ। শুক্রবার বিকেলে এ ব্যাপারে জানতে চাইলে পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার সারোয়ার জাহান বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কিন্তু কী কারণে, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ কর্মকর্তা সারোয়ার জাহান বলেন, নিহত দম্পতির বাড়ির কাছে কোনো ক্লোজড সার্কিট (সিসি) টিভি ক্যামেরা নেই। এই কারণে খুনি শনাক্তে পুলিশকে বেগ পেতে হচ্ছে।

গতকাল (২০ জুন) সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে যাত্রাবাড়ী থানার পুলিশ মোমেনবাগের বাসার নিচতলার পার্কিংয়ে শফিকুরের (৬২) লাশ দেখতে পায়। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের সদস্যরা দোতলায় গিয়ে শোবার ঘরে ফরিদার (৫৫) লাশ পান। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সময় নিহত দম্পতির ছেলে আবদুল্লাহ আল মামুন ফেনীতে দাদাবাড়িতে ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App